
মালয়েশিয়ায়
আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুর কারিকাপালা হলরুমে এ আলোচনাসভার আয়োজন
করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও
সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের পরিচালনায় সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা সোহরাওয়ার্দী হোসেন
সারওয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না,
মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম সাধারণ
সম্পাদক শাহীন সরদার।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম রববানি
রাজা, মো. মুরাদ চৌধুরী, মো. বাদল, মালয়েশিয়া আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা
ফারজানা সুলতানা, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, মো. শেখ জাহাঙ্গীর, মো.
লিটন সরকার বাবু, জাকির হোসেন, ছাত্রলীগ নেতা মো. আমিনুল ইসলাম ডেনিস
প্রমুখ। আলোচনাসভায় উপস্থিত ছিলেন দাতু আক্তার, মনির বিন আমজাদ,
মনিরুজ্জামান মনির, ডা. শংকর পোদ্দার, মামুনুর রশিদ, এমদাদুল হক সবুজ মামা,
যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল হোসেন
বাবুল, সহসভাপতি শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
মোনায়েম খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনাসভা শেষে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিজয়ের গান পরিবেশন করে।
No comments:
Post a Comment