Monday, December 25, 2017

বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানা হল না আকাশের

বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানা হল না স্কুলছাত্র কাওসার হাবীব আকাশের (১৩)। সোমবার সকালে রেজাল্ট জানতে স্কুলে যাওয়ার পথে গ্যাসবাহী লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে সে। সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েনবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার দ্বাড়িখৈড় কান্দিপাড়া গ্রামের মৃত মতিউর রহমান কারির ছেলে ও বনপাড়া সেন্ট জোসেফ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু জানান, পরীক্ষার রেজাল্ট জানতে স্কুলে যাওয়ার পথে কয়েনবাজারে পাবনাগামী গ্যাসবাহী লরির (ঢাকা মেট্রো ঢ ৮১-০০২৬) চাকায় পিষ্ট হয়ে মারা যায় আকাশ। দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ননী গোপাল জানান, গাড়িটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

No comments:

Post a Comment