Sunday, December 10, 2017

ইরাক এখন আইএসমুক্ত: আবাদি

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। শনিবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসিরআবাদি বলেন, ‘ইরাক-সিরিয়া সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আমাদের সেনাবাহিনী। এই সীমান্তেই ছিল আইএস নিয়ন্ত্রিত সবশেষ এলাকা। তাই আমি আইএসের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করছি।’ ‘আইএস যোদ্ধারা ইরাকের সভ্যতাকে হত্যা করতে চেয়েছিল। তবে একতা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে খুবই অল্প সময়ে আমরা জয় পেয়েছি।’ এ ছাড়া ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আইএসের কবল থেকে এখন ইরাক সম্পূর্ণ মুক্ত। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেয় জঙ্গি সংগঠন আইএস। সেখানে তারা খিলাফত কায়েম করে এবং এসব এলাকার এক কোটিরও বেশি মানুষকে শাসন করতে শুরু করে। বিবিসির খবরে বলা হয়, গত দুই বছরে বেশ কিছু যুদ্ধে পরাজিত হয় আইএস। এর মধ্যে গত জুলাই মাসে ইরাকের মসুল শহরের নিয়ন্ত্রণ হারায় তারা। নভেম্বরে হারায় পূর্ব সিরিয়ার শহর রাক্কার নিয়ন্ত্রণ। এই পরাজয়ের পর কিছু আইএস যোদ্ধা সিরিয়ার গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছেন এবং কেউ কেউ তুরস্কের সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেছেন।

No comments:

Post a Comment