Monday, January 1, 2018

কক্সবাজার দিন ব্যাপী জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

এইচ এম নজরুল ইসলাম ঃ
গতকাল রবিবার ৩১ ডিসেম্বর দিন ব্যাপী জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তদের নিয়ে সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে অনিষ্ঠিত 
'Role of Foundation Training Course in Building Effective, Efficient and Accountable Public Administration System' শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক  মো: আলী হোসেন। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সিনিয়র সচিব) ড. আসলাম আলম । বিপিএটিসি'র এমডিএস ড. মোহাম্মদ আবু ইউসুফ, পরিচালক ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া, পরিচালক ড. মো: শফিকুল হক ও উপ-পরিচালক মেহেদী মাসুদ সহ বিপিএটিসি'র অন্যান্য অনুষদ সদস্য এ কর্মশালায় উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় একটি জনমুখী, সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ভূমিকা ও গুরুত্ব নিয়ে এ কর্মশালা আলোচনা করা হয়। এবং সরকারী দপ্তর গুলোতে নাগরিক সেবা নিশ্চিত করতে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহবান করেন। উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বনিক সমিতি ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment