Sunday, January 21, 2018

ফিস অ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড’ দেখে মুগ্ধ পর্যটকরা

কক্সবাজারের আন্তজার্তিকমানের ফিস অ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড’। নান্দনিক নানান বৈচিত্রময় শিল্পকর্ম সমৃদ্ধ দেশের একমাত্র এবং সর্ববৃহৎ এই অ্যাকুরিয়ামে রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতীসহ ৫০ থেকে ৬০ প্রজাতীর মাছ ও সামুদ্রিক প্রাণী। এছাড়াও নানা বৈচিত্র্যময় সৌন্দর্য্যমন্ডিত রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে রয়েছে ছোট-বড় অন্তত ৫০টি এ্যাকুরিয়াম। থাকছে বিলুপ্ত হওয়া বিভিন্ন প্রজাতীর মাছ নিয়ে ফিস মিউজিয়ামও।
শনিবার রাতে এই আন্তর্জাতিক মানের ফিস এ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ সস্ত্রীক পরিদর্শন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গা এমপি। তাকে অভ্যর্থনা জানান রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার কাজি মোহাম্মদ নিজামুল ইসলাম। এরপর মন্ত্রী রাঙ্গা অ্যাকুরিয়াম, ফিস মিউজিয়ামসহ দর্শনীয় সবকিছু ঘুরে ঘুরে দেখেন। থ্রি-ডি শো দেখে মুগ্ধ হন। মনোমুগ্ধকর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী রাঙ্গা। এ সময় চবির মহিলা সংসদের সুর্যের হাসি (ইমেজ) প্রকল্প পরিচালক সেলিনা আক্তার, কক্সবাজার জেলা জাপা সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, জাপা নেতা মোশারফ হোসেন দুলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment