
হবিগঞ্জের
চুনারুঘাটে অভিযানের সময় পুলিশের গুলিতে ‘পুলিশের ওপর হামলা ও মাদক মামলার
আসামী’ নিহত হয়েছেন বলে দাবী করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টার দিকে
উপজেলার দিমাগুরউণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইউনুছ আলী। তিনি
স্থানীয় পৌরসভার সাবেক কাউন্সিলর। পুলিশের ভাষ্য, নিহত ইউনুছ আলীর বিরুদ্ধে
পুলিশের ওপর হামলা ও মাদকের মামলা ছিল। তাঁকে ধরতে রোববার রাতে
দিমাগুরউণ্ডা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদকসেবীরা পুলিশের ওপর
হামলা চালায়।
এসময় পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে
ইউনুছ আলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। ইউনুছ আলী
উপজেলার হাতুণ্ডা গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক
করেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন চুনারুঘাট
থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল
হামিদুল হক। তবে আহত পুলিশ সদস্যদের কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, সে
ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
No comments:
Post a Comment