
নবম
শ্রেণির মেধাবী ছাত্রী সাদিয়া তাবাসসুম মিথিলা দূরারোগ্য ব্যাধি
ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। জানা যায়,
উপজেলার পৌর সদরের দত্তপাড়া এলাকার বাসিন্দা পাইকুড়া জুনিয়র উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম রতন ও গৃহিনী লুৎফুন্নাহার বেগমের মেধাবী
মেয়ে মিথিলা। দুই বোনের মধ্যে মিথিলা বড়। ছোট বোন নাদিলা ৪র্থ শ্রেণির
ছাত্রী। ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী
মিথিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন
আছে।
স্বল্প আয়ের মিথিলার পরিবার এই ব্যয়বহুল চিকিৎসার বোঝা টানতে টানতে
ইতোমধ্যে ক্লান্ত হয়ে হাফিয়ে উঠছেন। আর চিকিৎসা ব্যয় তাদের পক্ষে সম্ভব হয়ে
উঠছে না। মিথিলার মা লুৎফুন্নাহার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার হাত পেতে
যেমন ভাবে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। একই সাথে হাত পেতেছি
সমাজের বিত্তবানসহ সকলের কাছে। আমার মিথিলাকে সুস্থ্য করে আমার কোলে ফিরিয়ে
দিন। আমি মিথিলাকে নিয়ে বাঁচতে চাই। মিথিলাকে সাহায্য পাঠানোর ঠিকানা
সোনালী ব্যাংক লি:, ক্যান্টনমেন্ট করপোরেট শাখা ঢাকা সঞ্চয়ী হিসাব নং
৩৪৫০১৯৫১, বিকাশ নাম্বার ০১৭৬৩৭১৬৭৩৬
No comments:
Post a Comment