Sunday, January 28, 2018

কলম্বিয়ায় থানায় বোমা হামলায় হতাহত ৪৬

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় নগরী বারাঙ্কুইলারের একটি থানায় শনিবার বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত পাঁচ পুলিশ নিহত ও অপর ৪১ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য মাদকপাচারকারীদের অভিযুক্ত করা হয়েছে। পার্শ্ববর্তী ইকুয়েডোর সীমান্তের কাছে একটি নিরাপত্তাচৌকিতে একটি গাড় বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পর হামলাটি চালানো হয়। খবর এএফপির। দুটি হামলার মধ্যে কোনো সম্পৃক্ততা নেই বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলাগুলো এমন একসময় চালানো হল, যখন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস দেশটির ৫০ বছর ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে চাইছেন।
দেশটির অধিকাংশ সহিংস ঘটনাই মাদকপাচার সংক্রান্ত। বারাঙ্কুইলারের হামলাটি ছিল সম্প্রতিক বছরগুলোর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চালানো অন্যতম ভয়াবহ হামলা। বারাঙ্কুইলারের পুলিশ কমান্ডার মারিয়ানো বোতেরো বলেন, কর্মকর্তারা সকালের সমাবেশের জন্য যখন জমায়েত হচ্ছিল ঠিক তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের এক সূত্র জানায়, বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৪৯ পুলিশ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে পাঁচ কর্মকর্তা নিহত এবং অপর ৪১ জন আহত হয়েছেন। নিহতদের বয়স ২৪-৩১ বছরের মধ্যে। অ্যার্টনি জেনারেল নেসতোর মার্টিনেজ বলেন, এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তার বিরুদ্ধে পাঁচজনকে হত্যা, অন্যদের হত্যা প্রচেষ্টা, সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনব।’ বাসস

No comments:

Post a Comment