
নেত্রকোনা
জেলা গোয়েন্দা পুলিশের চালানো পৃথক দুটি অভিযানে মোট ৩৬ কেজি গাঁজাসহ দুই
ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার এক ব্যক্তির বস্তায় পাওয়া যায় ৩৪
কেজি গাঁজা। আর আজ রোববার সন্ধ্যায় আরেক ব্যক্তির বাড়ি থেকে পাওয়া গেছে দুই
কেজি গাঁজা। আটক ব্যক্তিরা হলেন মো. দুলাল মিয়া (৬২) ও আবুল কাশেম (৫৬)।
গত শনিবার আটক করার পর দুলাল মিয়াকে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে আবুল কাশেমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুলাল ময়মনসিংহ
জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রাম ও কাশেম জালশোকা গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান
প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পূর্বধলার নারান্দিয়াতে
অভিযান চালানো হয়। সেখানে রাস্তার পাশে একটি বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা
অবস্থায় দুলালকে আটক করা হয়। এ সময় তাঁর বস্তায় তল্লাশি চালিয়ে ৩৪ কেজি
গাঁজা জব্দ করা হয়। দুলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
করে ওই দিনদুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজমুল হাসান
আরও বলেন, আবুল কাশেমের বাড়ি থেকে রোববার দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment