Tuesday, January 23, 2018

বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ১

বেনাপোলের পুটখালী সীমান্তে হুন্ডির টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৬ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফুল ইসলাম (৪০) পুটখালী গ্রামের দ্বীন ইসলামের ছেলে। বিজিবি জানান, বিজিবি সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় পুটখালী গ্রামের ভাণ্ডারির মোড় এলাকায় শরীর তল্লাশি করে করে বাংলাদেশি ৬ লাখ টাকা পাওয়া যায়। ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন ৬ লাখ হুন্ডির টাকাসহ একজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক অর্থসহ আশরাফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment