
কিশোরগঞ্জের
হোসেনপুরে পল্লী বিদ্যুতের খুঁটির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার
দুপুরে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জিবেরগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমল (২০)
গাইবান্ধা জেলার শাকাটা উপজেলার রামনগর গ্রামের করফুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ চলছিল।
এ সময় ভ্যানগাড়ি থেকে খুঁটি নামাতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ায় খুঁটির চাপায়
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খলিলুর রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে পল্লী বিদ্যুতের নতুন লাইন সংস্কারের
প্রকল্পে শ্রমিকের কাজ করত।
No comments:
Post a Comment