
বিশ্ব
ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে রাজধানীর খিলক্ষেত থেকে গাজীপুর চৌরাস্তা
পর্যন্ত গণপরিবহন বন্ধ রয়েছে। এর ফলে ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ
মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অফিসগামীরা বাধ্য হয়ে সিএনজি অটোরিকশা,
পিকআপ, ভ্যান ও রিকশায় চড়তে বাধ্য হচ্ছেন। কিন্তু তাদের গুণতে হচ্ছে
গলাকাটা ভাড়া। বেসরকারি যমুনা টিভি জানিয়েছে, শনিবার মধ্যরাতে খিলক্ষেত
থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া
প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। এ
সুযোগে খিলক্ষেত থেকে কুড়িল ২০ টাকা, মহাখালী ১০০ টাকা, শ্যাওড়া থেকে
বিমানবন্দর ৭০-১০০ টাকা এভাবে ভাড়া আদায় করছে ভ্যানগুলো। আর পিকআপ ভ্যানও
নিচ্ছে সর্বনিম্ন ৫০ টাকা। গাড়ি না পেয়ে অফিস-যাত্রীরা এগুলোতে উঠছেন।
ভ্যানচালক আউয়াল জানান, তিনি মালামাল বহন করেন। আজ যাত্রী বহন করছেন। ভোর
থেকে সকাল ১০টা পর্যন্ত হাজার খানেক টাকা তার রোজগার হয়েছে বলেও জানান।
যদিও পুলিশ হয়রানি করছে বলে তার অভিযোগ। আরেক ভ্যানচালক নাজমুল ইসলাম
সাধারণত কাওরানবাজার এলাকায় সবজি বহন করেন। আজ ইজতেমার কারণে মহাখালী
ডাইভারশন রোডে পুলিশের চোখ ফাকি দিয়ে যাত্রী বহন করছেন।
No comments:
Post a Comment