
কুয়াশা
কেটে যাওয়ায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু
হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়। এর
আগে ঘন কুয়াশার কারণে সোমবার সকাল সাড়ে ৬টা থেকে বিমানবন্দরের আন্তর্জাতিক
ও অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, সকাল ১০টা ২০ মিনিটে
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে। এটি আজকে প্রথম ফ্লাইট
ছিল। সকাল ১০টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ
করে। তিনি জানান, কুয়াশার কারণে আজ সকাল ৬টা পর থেকে আন্তর্জাতিক ও
অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে সিঙ্গাপুর
থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৩০৮) ঢাকায় অবতরণের কথা
থাকলেও সেটি চট্টগ্রামে অবতরণ করে।
No comments:
Post a Comment