
রাজধানীর
মধ্য বাড্ডায় ছুরিকাঘাতে বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
নাসিম আহমেদ এমাজউদ্দিন (২৪) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য
আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত
প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ তারিখ
নির্ধারণ করেন। গত বছরের ৬ নভেম্বর রাজধানীর মধ্য বাড্ডায় বাংলাদেশ
প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ায় ছুরিকাঘাতে খুন হন
নাসিম আহমেদ এমাজউদ্দিন। ওই ঘটনায় রাতেই রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা
করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা
হয়েছে। এর মধ্যে গত ১৫ নভেম্বর প্রধান আসামি আসিফ শিকদারকে (২১) গ্রেফতার
করে পুলিশ।
No comments:
Post a Comment