
ভাষার
প্রতি ভালোবাসার টান থেকে সাত হাজারেরও উপরে বাংলায় রায় লিখেছেন
হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন। তিনি হাইকোর্টের একটি বেঞ্চে
জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে বিচারকাজে নিয়োজিত আছেন। নিয়মিত বাংলায় রায় ও আদেশ
লিখে থাকেন তিনি। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০১০ সালের
১৮ এপ্রিল হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান শেখ মো. জাকির হোসেন। তিনি
বর্তমানে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের নেতৃত্বে এনেক্স ২৯ নম্বর
বেঞ্চে যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০১৩ সালে প্রায় এক বছর
হাইকোর্টের একক দেওয়ানি মোশন বেঞ্চের দায়িত্বে থাকাকালে প্রায় ৮শ’ আদেশ ও
রায় বাংলায় লেখেন। বাংলায় লেখা তার উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে হাউস
বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মামলা, এমভি নাছরিন-২ লঞ্চডুবি ঘটনায়
ক্ষতিপূরণ ও সাজা, বিজিএমইএ ভবন ভাঙা। জানা গেছে, বিচারপতি শেখ মো. জাকির
হোসেন আট বছরের কর্মজীবনে বাংলা ভাষার বাইরে গিয়ে তিনি রায় ও আদেশ লেখেননি।
বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বাংলায় অব্যাহত রায় লেখাকে বিচার বিভাগের
ইতিহাসে নজিরবিহীন মনে করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক
উল্লাহ মিয়া। তিনি যুগান্তরকে বলেন, হাইকোর্ট বিভাগের রুলসে বলা হয়েছে,
হাইকোর্টে দাখিলকৃত দরখাস্তগুলোর ভাষা হবে বাংলা অথবা ইংরেজি। উচ্চ আদালতে
এক সময় সবকিছু ইংরেজিতে হতো। এখন তো কজলিস্ট, যুক্তিতর্ক বাংলায় হচ্ছে।
No comments:
Post a Comment