Thursday, February 15, 2018

মধুপুরে ১৪ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের মধুপুরে আগুনে একটি বাজারের ১৪ দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত ১টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে স্থানীয়রা ধরণা করছেন, বাজারে দুটি হোটেলের যে কোনো একটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস বলেছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে। স্থানীয় প্রত্যক্ষদশীরা জানান, বাজারের ওমর আলী ও মফিজ উদ্দিনের হোটেলের যে কোনো একটি চুলা থেকে আগুন লেগে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে বিক্রির জন্য রাখা গ্যাস সিলিন্ডার এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রাত ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৪০ মিনিট সময় লেগেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শটসার্কিট থেকে হতে পারে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার মতো।

No comments:

Post a Comment