Thursday, February 15, 2018

সিলেটে ব্রিজ থেকে পড়ে ২ পথশিশুর মৃত্যু

সিলেটে ব্রিজ থেকে পড়ে অজ্ঞাতপরিচয়ে দুই পথশিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার সুরমা নদীর ওপর ক্বীন ব্রিজ থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুর একজনের বয়স ১২ ও অপর জনের বয়স ১৪ বছর। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে ক্বীন ব্রিজের ওপর থেকে দুই পথশিশু সুরমা নদীর তীরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে, ওই পথশিশুরা সুরমা নদীর ক্বীন ব্রিজের রেলিংয়ে রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে অসতর্কতায় ব্রিজ থেকে নদীর তীরে পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

No comments:

Post a Comment