
প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সাথে বৈঠক করেছেন সুইডেনের
রাষ্ট্রদূত মিজ চারলোটা স্কালাইটার ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন।
মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই
রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের
জন্য গুরুত্বপূর্ণ।
তারা প্রত্যাশা করেন আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
সিইসির সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সুইডিশ রাষ্ট্রদূত
বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণমূলক, অবাধ ও নির্বাচন
অনুষ্ঠান হতে পারে সেই বিষয়ে কথা হয়েছে। এজন্য নির্বাচন কমিশনকে কার্যকর
ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তারা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে
অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কি-না - সাংবাদিকদের এমন প্রশ্নে নরওয়ের
রাষ্ট্রদূত বলেন, আমরা প্রত্যাশা করি এবং আমাদের এই লক্ষ্যে কাজ করতে হবে।
এর আগে গত ১৪ই ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি প্রতিনিধি দল
সিইসির সাথে সাক্ষাত করে। ওই সময় ইইউ'র পক্ষ থেকে নির্বাচন কমিশনকে
অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়া হয়।
No comments:
Post a Comment