Wednesday, February 28, 2018

কুবির নতুন রেজিস্ট্রার ড. আবু তাহের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন রেজিস্ট্রার হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবু তাহেরকে নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদারকে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী কার্যালয়ে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পদ সহ বদলী করা হলো। একই সাথে বলা হয়েছে, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবু তাহেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চলতি দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো: আবু তাহের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।

No comments:

Post a Comment