
কুষ্টিয়া
শহরের টালিপাড়া এলাকায় একটি ছাত্রী মেস থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ
উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই ছাত্রীর
নাম আঞ্জুমান আরা ওরফে সাথী। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা
গ্রামে। বাবার নাম আনারুল ইসলাম।
কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের
চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন আঞ্জুমান আরা।কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক
(অপারেশন) শেখ ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, রাত দেড়টার দিকে খবর আসে
টালিপাড়া এলাকায় একটি মেসে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পরিদর্শক
জানান, ওই ছাত্রী বিবাহিত। তাঁর স্বামী বিদেশে থাকেন। প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
No comments:
Post a Comment