Thursday, February 1, 2018

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment