
লক্ষ্মীপুরের
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিতে গিয়ে জুতা পায়ে উঠেছেন ছাত্রলীগের
এক কর্মী। নিজেদের ইউনিটের ফুলের ডালাটি সবার ওপরে রাখতে তিনি জুতা পায়ে
উঠে যান স্তম্ভের বেড় বেয়ে। তার এমন কাণ্ডে মিনারে উপস্থিত লোকজন বিক্ষুব্ধ
হন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে এ কাণ্ড প্রত্যক্ষ করেন ফুল
দিতে আসা লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম প্রহরে লক্ষ্মীপুরে ভাষা
শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
একপর্যায়ে ছাত্রলীগ ও শ্রমিক লীগের
একাধিক ইউনিট শহীদ মিনারে ফুল দিতে আসে। এ সময় বেশ কয়েকজন কর্মীর পায়ে জুতা
দেখা যায়। এদের মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের এক কর্মী অন্যদের দেয়া ফুল
মাড়িয়ে হুড়োহুড়ি করে জুতা পায়ে স্তম্ভ বেয়ে ওপরে উঠে যান নিজেদের ইউনিটের
ফুলের ডালাটি সবার ওপরে রাখতে। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ছাত্রনেতা
বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠা দুঃখজনক ও লজ্জার।
No comments:
Post a Comment