
রাজশাহীর
দুর্গাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মাদ
(৪৫)। চলতি বছর শীতে এলাকার শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ
করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বিতরণের জন্য নুর মোহাম্মাদকেও
কিছু কম্বল দেয়া হয়েছিল। কিন্তু তিনি সব কম্বল বিতরণ করেননি।
সেগুলো তিনি
বাড়ির গরুর গায়ে পরান। বিষয়টি এক কান দু’কান করে পুরো ওয়ার্ডের মানুষ জেনে
যায়। এ নিয়ে গ্রামের সাধারণ মানুষের তোপের মুখে পড়েন নূর মোহাম্মাদ। নূর
মোহাম্মাদের প্রতিবেশী ও দুর্গাপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার
বলেন, আমরা তাকে নিষেধ করেছিলাম। কিন্তু তিনি শোনেননি। বিষয়টি নিয়ে আমরা
বিব্রত। ওই ওয়ার্ডের একাধিক আওয়ামী লীগ ও যুবলীগ নেতা জানান, দলীয় পদে থেকে
এ ধরনের কর্মকাণ্ড ভালো দেখায় না। দলের সুনাম নষ্ট হয়। নির্বাচনে প্রভাব
পড়ে। এ বিষয়ে কথা হয় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মাদের সঙ্গে। তিনি
যুগান্তরকে বলেন, ‘সরকারিভাবে বিতরণের জন্য মাত্র ১০ পিস কম্বল পেয়েছি। সবই
বিতরণ করা হয়েছে।’ গরুর গায়ের কম্বল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
‘আমাকে বিতরণের জন্য দেয়া কম্বল এটি না। এটি অনেক পুরনো।’
No comments:
Post a Comment