
বিচারপতি
হিসেবে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়োগ থেকে শুরু করে প্রধান
বিচারপতির দায়িত্বে আসার জন্য ফেব্রুয়ারিকে সৌভাগ্যের মাস বলে অভিহিত
করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের
পর রোববার কর্মদিবসে সংবর্ধনা পেয়ে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসটি প্রতিবার
আমার জীবনে সৌভাগ্য বয়ে এনেছে।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ভাষা আন্দোলনের মাস
ফেব্রুয়ারি। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি আমি হাইকোর্ট বিভাগের বিচারপতি
হিসেবে নিয়োগ লাভ করি। এর দুই বছর পর ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি বিচারপতি
হিসেবে শপথগ্রহণ করি। এর ঠিক আট বছর পর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আমি আপিল
বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করে শপথগ্রহণ করি। আর প্রধান বিচারপতি
হিসেবেও শপথগ্রহণ করলাম এই ফেব্রুয়ারি মাসেই।
No comments:
Post a Comment