
জিয়া
অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
রায়কে ঘিরে রাজধানীসহ সারা দেশে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বিএনপির ১২
নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান
চালিয়ে সাভার ও আশুলিয়া থেকে তাদের আটক করা হয়।
তবে তদন্তের স্বার্থে এখনই
তাদের নাম জানানো যাচ্ছে না বলে জানান সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির।
তিনি জানান, আটক বিএনপি নেতাকর্মীরা সাভার ও আশুলিয়া থানার একাধিক নাশকতার
মামলার আসামি। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। এদিকে
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে
ঘিরে বিএনপির ওই নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের অযথাই আটক করে হয়রানি
করা হচ্ছে।
No comments:
Post a Comment