
রাজশাহীর
পুঠিয়া উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের
(জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে
আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও গানপাউডার পাওয়া গেছে। রোববার ভোরে উপজেলার
জামিরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর সহকারী অধিনায়ক মেজর
আশরাফুল ইসলাম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক
করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড
গুলি, চারটি হাতবোমা ও দুটি জিহাদি বই এবং গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম
জব্দ করা হয়েছে। আটককৃতদের বর্তমানে র্যাব-৫ এর সদর দফতরে রেখে
জিজ্ঞাসাবাবাদ চলছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে
জানানো হবে বলে জানান র্যাবের সহকারী অধিনায়ক।
No comments:
Post a Comment