Sunday, February 25, 2018

মরুভূমিতেও চাষ উপযোগী ধানের জাত উদ্ভাবন করতে হবে

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার প্রতিবন্ধকতা মোকাবেলায় মরুভূমিতেও চাষ উপযোগী ধানের জাত উদ্ভাবন করতে হবে। ভবিষ্যতে যতই কঠিন পরিস্থিতির সৃষ্টি হোক, দেশের প্রয়োজনে সেই পরিস্থিতিকে মোকাবেলা করে ফসল ফলানোর চ্যালেঞ্জ আমাদের কৃষি বিজ্ঞানীদের নিতে হবে।
শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৬-১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। গাজীপুরের প্রধান কার্যালয়ে ৫ দিনব্যাপী শুরু হওয়া এ কর্মশালা শেষ হবে আগামী বৃহস্পতিবার। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কবির ইকরামুল হক ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন।

No comments:

Post a Comment