Saturday, February 3, 2018

নরসিংদীতে বাবার হাতে মেয়ে খুন

নরসিংদীতে বাবার হাতে চুমকি (৫) নামে এক মেয়ে খুন হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার মহিষাদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী বাবা শফিকুল ইসলামকে (৩৫) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁঠালিয়া ইউনিয়নের মহিষাদি গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী রোকসানা আক্তার ও দুই মেয়ে চুমকি (৫) ও লাবণীকে (২) নিয়ে বসবাস করে শফিকুল। শফিকুল ইসলামের বাড়ি শরীয়তপুরে। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করলে সে রাগ করে পার্শ্ববর্তী তার বাবার ঘরে চলে যায়। পরে রাত ১০টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে বড় মেয়ে চুমকিকে গলায় দড়ি বেঁধে কাঠের সঙ্গে ঝুলিয়ে হত্যা করে। আর ছোট মেয়ে লাবণীকে হত্যা করতে না পেরে বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। এ সময় তার আত্মচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাধবদী থানার ওসি ইলিয়াছ বলেন, হত্যার দায় শিকার করেছে শফিকুল ও তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment