Saturday, February 3, 2018

নাশকতা মামলায় স্কুলশিক্ষক আটক

যশোরের অভয়নগর উপজেলায় মহাকাল স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মোহাম্মাদ আবুল হাসানকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। শুক্রবার রাতে ওই শিক্ষকের নওয়াপাড়াস্থ বাড়ি থেকে তাকে আটক করে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই শামছুজ্জামান জানান, নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে। থানার ওসি শেখ গণি মিয়া জানান, শিক্ষক মোহাম্মাদ আবুল হাসানের নামে নাশকতার মামলা থাকায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment