
একই
কক্ষে থাকা দুই কিশোরীর মধ্যে ঝগড়া হয়েছিল। এর জেরে ভাইকে দিয়ে এক
কিশোরীকে ধর্ষণ করায় আরেক কিশোরী। শুধু তাই নয় সেই ধর্ষণ দৃশ্য নিজের
মোবাইল ফোনে ভিডিও করে রাখে প্রতিশোধপরায়ণ কিশোরী। অবিশ্বাস্য মনে হলেও এমন
ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মজাফফরনগরে। এ ঘটনায় ধর্ষণকারী ওই যুবক ও
তার বোনের বিরুদ্ধে থানায় মামলা করেছে ধর্ষিতা কিশোরী।
ভারতীয় গণমাধ্যমের
খবর, অভিযুক্তের বোনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ভিডিও খতিয়ে দেখছেন
তদন্তকারীরা। পুলিশের ধারণা, প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে। মামলার
তদন্তকারী কর্মকর্তা ডি কে ত্যাগী জানান, পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে দুই
কিশোরীই একসঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। দুজনের মধ্যে ঝগড়া হওয়ায় তারা বাড়ি
ফিরে আসে। একে অপরের ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে পুলিশের কাছে।
নির্যাতিত কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ
প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও পর্যন্ত কাউকে
গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।
No comments:
Post a Comment