
হবিগঞ্জে
জেলা জাসাস সভাপতিসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত
থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে
পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন।তিনি
বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতদের
মধ্যে জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাহুবল উপজেলা যুবদল সভাপতি
হাজী শামছুল আলম, ছাত্রদল আহ্বায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল
আহমেদ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামসহ মাধবপুরে ৭, নবীগঞ্জে
৫, সদর থানায় ৩, বাহুবলে ৪, বানিয়াচংয়ে ৩, আজমিরীগঞ্জে ১ ও শায়েস্তাগঞ্জ
থানায় ২ জনকে আটক করা হয়।
No comments:
Post a Comment