
ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কের ধেরুয়া নামক স্থানে ট্রেন দুর্ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের
সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৩টা ৪০ মিনিটে রেললাইনে বিকল হয়ে পড়া ট্রাকে
ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা
ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ধেরুয়া নামক স্থানে মহাসড়কে রেললাইনে বিকল হয়ে
পড়া একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে পাশের আরেকটি
ট্রাককে ধাক্কা দেয়। এতে মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কফিলউদ্দিন
জানান, বিকল হওয়া ট্রাক ও ট্রেন সরিয়ে নেওয়ার পর আস্তে আস্তে মহাসড়কে যান
চলাচল স্বাভাবিক হচ্ছে।
No comments:
Post a Comment