
জিয়া
চ্যারিটেবল দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত জামিনে থাকবেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিনই হাজিরা দেয়ার বিষয়ে আদেশ দেবেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশেষ জজ আদালত ৫-এর
বিচারক ড. মো. আখতারুজ্জামান সোমবার এ আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে
জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান। এর
পরই দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আদালত দুপক্ষের
বক্তব্য শুনে এ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত
বাড়িয়েছেন এবং ১৩ ও ১৪ মার্চ শুনানির দিন ধার্য করেছেন। জিয়া চ্যারিটেবল
ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে
২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুদক। ওই
মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী,
হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও
ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে
পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে নাজিমউদ্দিন রোডের
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি নেত্রী।
No comments:
Post a Comment