Monday, February 26, 2018

মাঝআকাশে বিমানের ইঞ্জিন বিকল!

জাপানের ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে সোমবার মালয়েশিয়ান এয়ার এশিয়ার একটি এক্স বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিন বিকলের কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। পরিবহন মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, কুয়ালালামপুরগামী বিমানটিতে ৩৭৯ আরোহী ছিলেন।
এই ঘটনায় কেউ আহত হয়নি। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। পরিবহন মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে বিমানটির ডানপাশের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় চালক তা বন্ধ করে জরুরি অবতরণ করে। মন্ত্রণালয় আরো জানায়, বিমানটি স্থানীয় সময় রাত ৩টার দিকে নাহা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছিল।

No comments:

Post a Comment