
২০১৪
সাল থেকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় ব্রিটেন ২৪৪ কোটি ডলার খরচ করেছে।
ব্রিটেন ভিত্তিক যুদ্ধ বিরোধী 'ড্রোন ওয়ার্স ইউকে' নামে একটি সংস্থার
অনুরোধে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশ দু'টিতে তৎপর সন্ত্রাসীদের
বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে আমেরিকা তার মিত্রদের নিয়ে ২০১৪ সালে একটি
সামরিক জোট গঠন করে।
ব্রিটেন কথিত সামরিক জোটের অন্যতম সদস্য। অর্থের প্রায়
২০০ কোটি ডলার ব্রিটিশ রয়াল এয়ার ফোর্স বা রাফ'র টর্নেডো, টাইফুন
জঙ্গিবিমানের পাশাপাশি রিপার জঙ্গিবিমান এবং ৪২,০০০ ঘন্টার ড্রোন হামলায়
খরচ হয়েছে। ব্রিটিশ বাহিনীর মাধ্যমে গত সাড়ে তিন বছরে সিরিয়া এবং ইরাকে
চালানো ১৭০০ বার বিমান হামলায় ৩,৫০০টি বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা
হয়েছে যার অর্থমূল্য ৩৭.৫ কোটি ডলার। ড্রোন ওয়ার্স ইউকে জানিয়েছে, মার্কিন
নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৬,০০০ বেশি বেসামরিক ব্যক্তি প্রাণ
হারিয়েছেন। সামরিক অভিযানের জন্য সিরিয়ার সরকার এবং জাতিসংঘের কাছ থেকে
অনুমতি নেয়ার নেয়নি মার্কিন জোট।
No comments:
Post a Comment