
ল্যাটিন
আমেরিকার পাঁচটি দেশে সমন্বিত অভিযান চালিয়ে পুলিশ ৩ দশমিক ৩ মেট্রিক টন
কোকেন উদ্ধার ও ২১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার কলম্বিয়া একথা জানায়। খবর
এএফপি’র। এসব মাদকের অধিকাংশই মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রে পাচার কথা
হতো। গুয়েতেমালা, ইকুয়েডর, কোস্টারিকা ও পানামা সরকারের সহযোগিতায় কলম্বিয়া
ও যুক্তরাষ্ট্রের ড্রাগ ইনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সমন্বিত অভিযান
চালিয়ে এসব কোকেন উদ্ধার করে। জাতিসঙ্ঘ জানায়, বিশ্বের বৃহত্তম কোকা পাতা
উৎপাদনকারী দেশ কলম্বিয়া থেকে সবচেয়ে বেশি কোকেন উদ্ধার করা হয়। এর পরিমাণ
ছিল ৮৫৬ কেজি (১ হাজার ৯শ’ পাউন্ড)।
No comments:
Post a Comment