
আগামীকাল
৮ ফেব্রুয়ারি নিজের নামে একটি মামলার রায়কে সামনে রেখে আজ বুধবার সংবাদ
সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাতে চেয়ারপারসনের
একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার নয়া দিগন্তকে এ কথা জানান।
বিকেল ৫টায়
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। দলীয় সূত্রে জানা গেছে,
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আইনি ভিত্তি ও এর রায় নিয়ে সরকারি দলের
উদ্দেশ্য সংবাদ সম্মেলনে তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন। একই সাথে যেকোনো
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবেন
তিনি।
No comments:
Post a Comment