
ভারতের
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) ১১ হাজার ৪০০ কোটি রুপি জালিয়াতির
ঘটনায় অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদি ও তার মামা মেহুল চোকসির পাসপোর্ট
বাতিল করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক
কর্মকর্তা জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডির পরামর্শে ১৬ ফেব্রুয়ারি চার
সপ্তাহের জন্য নীরব ও মেহুলের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
তিনি জানান,
তাদের পাসপোর্ট কেন বাতিল করা হবে না, এ মর্মে এক সপ্তাহের মধ্যে তাদের
জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব না দেয়ায় তাদের পাসপোর্ট
বাতিল করা হয়েছে। পিএনবি জালিয়াতির ঘটনায় তদন্তে নেমেছে ইডি ও সিবিআই।
তদন্তের অংশ হিসেবে তারা দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। দেশ ছেড়ে
পালিয়ে যাওয়া নীরব ও মেহুলের বিরুদ্ধে একাধিক মামলাও করা হয়েছে। পাসপোর্ট
বাতিল করার পর তাদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে তদন্তকারী
সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই
কর্মকর্তা। জানা গেছে, নীরবের ব্যবসার অংশীদার মেহুল চোকসি গীতাঞ্জলি
জুয়েলার্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে
আসার আগেই গত ১ জানুয়ারি নীরব মোদি ও ৪ জানুয়ারি মেহুল চোকসি ভারত থেকে
পালিয়ে যান।
No comments:
Post a Comment