Wednesday, February 28, 2018

রাশিয়ার এস-৪০০ কেনার ফল ভালো হবে না: তুরস্ককে যুক্তরাষ্ট্র

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের পরিকল্পনা বাতিল না করলে তুরস্ককে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র ক্রয়কে কেন্দ্র করে আঙ্কারার ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন।
একজন মার্কিন কর্মকর্তা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার তুরস্কের পরিকল্পনায় গভীর উদ্বেগ করেছেন। সম্প্রতি কংগ্রেসে পাস হওয়া একটি আইনের আওতায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের জন্য তুরস্ককে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে তিনি আভাস দেন। গত বছর ডিসেম্বরে তুরস্কের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ বিক্রির চুক্তি চূড়ান্ত করে রাশিয়া। এদিকে, তুরস্কের পক্ষ থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ক্রয়ে আঙ্কারার কিছু ন্যাটো মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ন্যাটোর সদস্য দেশ হিসেবে এ ধরনের ক্ষেপণাস্ত্র ক্রয় করা জোটের নীতি ও আদর্শের পরিপন্থী বলে তারা দাবি করেছে।

No comments:

Post a Comment