
আকণ্ঠ
মদপান করে পুরোপুরি মাতাল হয়ে পড়েছিলেন জালিম। এ অবস্থাতেই একটি কালো সাপ
দেখতে পান। রাগে গড় গড় করতে সাপকে ধরে কামড়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর
মাতলামি কমলে বুঝতে পারেন বিষধর সাপকে কামড়ে দিয়েছেন তিনি। তখন ভয়ে জ্ঞান
হারান জালিম। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে।
ভারতের
মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার সবলপুর তেহসিলের পাচের গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার নায়কের পুরো নাম জালিম সিংহ কুশওয়াহা। তিনি নিজের চাষের জমিতে কালো
রঙের সাপটিকে দেখে কামড়ে দেন। পরে তিনি অজ্ঞান হয়ে যান। এর পর সংজ্ঞাহীন
অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক রাঘবেন্দ্র যাদব
বলেন, জালিম যে সাপটিকে কামড়ে ছিলেন, সেটি বিষধর ছিল। তাকে যদি সাপটি
পাল্টা কামড়ে দিত বা তার রক্তে সাপের বিষ মিশে যেত, তা হলে বড় বিপদের
আশঙ্কা ছিল।
No comments:
Post a Comment