Sunday, February 25, 2018

বয়স বিবেচনায় খালেদা জিয়ার জামিনের আর্জি, দুদকের বিরোধিতা

বয়স-অসুস্থতা-সামাজিক মর্যাদা বিবেচনায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আর্জি জানিয়েছেন তার আইনজীবীরা। তবে ‍দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করেছেন।
রোববার দুপুরে থেকে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি চলছে। সেখানে উভয়পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি ‍তুলে ধরেন। এর আগে দুপুর ২টার পর শুনানির শুরুতে আইনজীবীদের ভিড়ের কারণে এজলাস থেকে বের হয়ে যান বিচারপতিরা। পরে এজলাসের ভেতর থেকে অতিরিক্ত আইনজীবীদের বের করে দেয়ার পর পুনরায় শুনানি শুরু হয়। খালেদা জিয়ার জামিনের জন্য গত বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আবেদনে ৩১টি যুক্তি দেখিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবীরা।

No comments:

Post a Comment