
দিনাজপুরের
বিরামপুরে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ বছরের শিশুকন্যা নাসরিন
আক্তারকে হত্যা করে আত্মহত্যা করেছে সুমী আক্তার লতিফা (৩৫)। রোববার
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর উপজেলার পলি খিয়ার মাহমুদপুর গ্রামে এই
ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী লাপাত্তা হয়েছে।
সুমী আক্তার লতিফা
বিরামপুর উপজেলার পলি খিয়ার মাহমুদ গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। তাদের
শিশু কন্যা নাসরিন আক্তার খিয়ার মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান,
রোববার বিকেলে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বেড়িয়ে যায় স্বামী তোফাজ্জল
হোসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শয়ন কক্ষে সুমী আক্তারের ঝুলন্ত
লাশ এবং শিশুকন্যা নাসরিন আক্তারের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন।
ইউপি চেয়ারম্যান জানান, শিশুটির লাশের মুখে বিষের গন্ধ ছিলো। সে থেকেই
ধারনা করা হচ্ছে শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যা করে মা ফাঁস দিয়ে আত্মহত্যা
করেছেন। এই ঘটনার পর স্বামী তোফাজ্জল হোসেন পলাতক রয়েছে। বিরামপুর থানার
ওসি মোখলেসুর রহমান জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment