Monday, March 5, 2018

গাজীপুরে আগুনে ধসে পড়ল কারখানা

গাজীপুরে কোনাবাড়ি এলাকায় সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানর টিনশেড ভবনটি ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় কাদের কমপেক্ট স্পিনিং মিলস্ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তরুজ্জামান জানান, ওই কারখানার টিনসেট ভবনের দোতালা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, উত্তরা ও বিসিক শিল্প এলাকার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভায়। তবে আগুনে ওই কারখানর টিনশেড ভবনটি ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment