
রাজধানীর
শাহবাগে শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে বলে
জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার দুপুরে
তথ্য অধিদফতর-পিআইডির কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
উপলক্ষে এ সংবাদ সম্মেলেনে আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের
মধ্যে ‘শিশুপার্ক’ নামফলক পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে।
No comments:
Post a Comment