Wednesday, March 21, 2018

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ নিশ্চিত করে বিবৃতি

মিয়ানমারের নেত্রী অং সান সু চির কাছের বন্ধু প্রেসিডেন্ট তিন চিয়াওয়ের পদত্যাগের কথা নিশ্চিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। বুধবার সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী তার এই পদত্যাগের সাত দিনের মধ্যে পদটি পূরণ করা হবে।
দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। এই বিজয়ে ২০১৬ সালের মার্চে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে দুই বছরের মাথায় পদত্যাগ করলেন তিন চিয়াও। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, বিদেশি নাগরিককে বিয়ে করায় প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না সু চির। তাই নির্বাচনে জয় পেয়েও প্রেসিডেন্ট পদের জন্য বেছে নিতে হয় দীর্ঘ দিনের বন্ধু তিন চিয়াওকে। এদিকে প্রেসিডেন্ট হতে না পারলেও সংবিধান সংশোধন করে নিজের জন্য স্টেট কাউন্সিলর নামে একটি পদ সৃষ্টি করে অনেক ক্ষমতাই নিজের কাছে রাখেন। সংবিধান অনুযায়ী এখনও ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য নির্ধারিত থাকায় অনেক সিদ্ধান্তই সু চির একা নেয়ার সুযোগ নেই।

No comments:

Post a Comment