Thursday, March 15, 2018

ঘরে ঘরে গ্যাস দেয়া হবে : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে প্রচুর গ্যাসের মজুদ রয়েছে। খুব শিঘ্রই গ্যাসভিত্তিক ৫টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে। যা থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মাধ্যমে ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
বুধবার বিকালে ভোলা পৌর আওয়ামী লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বাংলাস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোলাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, ভোলার মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিতে চাই। খুব শীঘ্রই ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। এ বছরই চালু হবে ভোলা-বরিশাল ব্রিজ। বিগত দিনে যারা পৌরসভার মেয়র দিলেন তারা কোনো উন্নয়ন করেননি, সেই পৌরসভা এখন দৃষ্টিনন্দন শহরে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যারা তত্ত্ববধায়ক সরকারের স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিব উল্ল্যাহ নজু। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমি টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসে বিপ্লব, সদর সম্পাদক নজরুল ইসলাম গোলদার। উপস্থাপনা করেন, পৌর আ’রীগের সম্পাদক আলী নেওয়াজ পলাশ।

No comments:

Post a Comment