Thursday, March 15, 2018

গাজীপুরের গজারি বনে যুবকের অর্ধগলিত লাশ

গাজীপুরের গজারি বন থেকে বুধবার এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু ওয়াং কারখানার পূর্ব পাশে গজারি বনে বুধবার একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। লাশটিতে পচন ধরে তা বিকৃত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত ৮-১০ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে খুন করে লাশটি সেখানে ফেলে রেখে যায়।

No comments:

Post a Comment