
সিরিয়ার
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় বিমান হামলা অব্যাহত থাকায় পরিস্থিতির
আরও অবনতি হয়েছে। দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবারের
জরুরি বৈঠকের আগে সেখানে এমন অবস্থার সৃষ্টি হলো। খবর এএফপির মানবাধিকার
বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ওই এলাকায়
১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত
হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ১৭৮ জন শিশু রয়েছে। দামেস্কের কাছে অবস্থিত
বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ব্যাপক গোলা
বর্ষণ করছে। এক সপ্তাহেরও আগে নিরাপত্তা পরিষদ ওই এলাকায় এক মাসের
অস্ত্রবিরতির দাবি জানানো সত্ত্বেও সেখানে তুমুল লড়াই চলছে। ব্রিটেনভিত্তিক
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা আরও জানায়, মঙ্গলবার বিমান
হামলায় অন্তত ২৪ বেসরকারি লোক প্রাণ হারিয়েছে।
No comments:
Post a Comment