Wednesday, March 7, 2018

ঢাকার রাস্তায় তীব্র যানজট

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা বুধবার। সকাল ১১টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যেতে দেখা যায় অনেককে। এজন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।
রাস্তায় বাসের সংখ্যাও কম। এতে বিপাকে পড়েছে বিভিন্ন গন্তব্যের মানুষ। কিছু কিছু এলাকায় বিভিন্ন পরিবহনের বাস সমাবেশে নিয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে। বুধবার বেলা ১২টার দিকে ফার্মগেট এলাকায় গিয়ে দেখা গেছে, প্রচণ্ড যানজটে আটকে আছে গাড়ি। ছোট ছোট ট্রাকে করে মিছিল নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় অনেক গাড়ি ধীরে ধীরে চলতে দেখা গেছে। বাংলামোটর এলাকায়ও একই চিত্র দেখা গেছে। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার রাস্তা বন্ধ। মতিঝিলগামী গাড়ি মগবাজারের দিকে চলাচল করছে। মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড এলাকায় দেখা গেছে, সেখানে বাস তুলনামূলক কম। অনেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন। যানবাহন না চলার কারণে অনেকে ফুটপাত দিয়ে হেঁটে নিজের গন্তব্যের দিকে যাচ্ছেন।

No comments:

Post a Comment