
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা
হয়েছে। বুধবার সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে আসা দুই যাত্রীর কাছ থেকে
ওই স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। এর মূল্য
দেড় কোটি টাকা।
আটকরা হলেন- গুরজান্ট সিং ও অনীল কুমার। তারা ভারতীয়
নাগরিক। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম
জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন।
পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার জব্দ
করা হয়। বারগুলো তাদের শরীরের বিভিন্ন জায়গায় লুকানো ছিল। যাত্রীদের থানা
পুলিশে হস্তান্তর করা হয়েছে।
No comments:
Post a Comment